ads

শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষনা করবে বিসিবি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ ১:০১ অপরাহ্ণ

আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসরের জন্য ১২ জানুয়ারির মধ্যে স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা বেধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই আগামীকালের মধ্যেই সবগুলো দলকে স্কোয়াড জমা দিতে হবে। নির্ধারিত সময়ের শেষ দিনে দল জমা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Shamol Bangla Ads

জানা যায়, গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারো জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল। তবে গতকাল রাতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তাই এই ওপেনারের আর খেলা হচ্ছে না। তবে সাকিব আল হাসানকে নিয়ে এখনো দ্বিধায় আছে বোর্ড।

সাকিবের খেলার ব্যাপারটি এখন নির্বাচকদের হাতে নেই, বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিসিবির একজন নির্বাচক ঢাকা পোস্টকে এমনটাই জানিয়েছেন। তিনি বলছিলেন, ‘সাকিবের ব্যাপারে এই মুহূর্তে আসলে কোনো খবরই নেই। ও তো দেশে নেই, কোনো আলাপই হয়নি। আমরা আসলে অপেক্ষা করছি, মূলত বোর্ডের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে। বোর্ড কী বলে সেটার ওপর নির্ভর করছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে সবকিছু।’

Shamol Bangla Ads

সাকিবকে নিয়ে নিশ্চিত কিছু বলতে না পারলেও বিসিবির সেই নির্বাচক ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন, আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করবে না বোর্ড। কারণ স্কোয়াড জমা দেওয়ার পরও পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।

বিসিবির সেই নির্বাচক বলছিলেন, ‘কালই দল পাঠাব আমরা। এখন আমরা যে প্রাথমিক দল পাঠাবো ওটা আসলে প্রকাশ করা হবে না। এই দলটা শুধু আইসিসিতে যাবে। পরে আমরা সবাইকে জানাবো। দল প্রায় ঠিক করাই আছে।’

Need Ads
error: কপি হবে না!