ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’

খবর টি পড়েছেন : ২৩২
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ইকোস অব রেভল্যুশন’ নামের চ্যারিটি কনসার্টে ঢাকার আর্মি স্টেডিয়াম মাতিয়েছেন পাকিস্তানের খ্যাতিমান সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। মূলত জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হয়েছিল এ কনসার্টটির। গত শনিবারের এ আয়োজনে দর্শক-শ্রোতাদের উল্লাস ছিল দেখার মতো।

Shamol Bangla Ads

এই পারফর্মেন্স এর একদিন পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন রাহাত ফতেহ আলী খান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সাক্ষাৎকার থেকে জানা যায়, বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন পাকিস্তানি এই শিল্পী।

বাংলাদেশ ও বাংলাদেশের সংস্কৃতি প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘শুরু থেকেই বাংলা গান আমার মনকে প্রভাবিত করেছে, আকর্ষণ করেছে। বাংলাদেশের সংস্কৃতি এখন অনেকটাই পরিচিতি পেয়েছে। যদিও পুরোনো মানুষ আমরা, তারপরও অনেক উপভোগ করি, ভালো লাগে।’

Shamol Bangla Ads

দেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লার ভূয়সী প্রশংসা করেন রাহাত ফতেহ আলী খান। এই শিল্পীর কথায়, ‘রুনা লায়লা একজন বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশেরই কিংবদন্তী শিল্পী। আমি ওনাকে খুব সম্মান করি, বহু কদর করি; এবং তিনি একজন কিংবদন্তী বটে, একজন জ্যেষ্ঠ শিল্পী। আমি বাংলাদেশি একটি গান করেছিলাম, আর সে সময় রুনা লায়লা সাহেবানা আমার বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে সাহায্য করেছিলেন।’

বাংলাদেশের শ্রোতাদের প্রসঙ্গে রাহাত ফতেহ আলী খান বলেন, ‘বাংলাদেশের শ্রোতাদের বেসিক ও সংস্কৃতিটা মূলত ক্ল্যাসিকাল ধাঁচের। আমার এখানে গান গেয়ে খুব ভালো লেগেছে। আমাদের ওখানেও যেভাবে ক্ল্যাসিকাল গান গুলো, বা সিনেমার বাইরের গানগুলো যেভাবে গ্রহণ করা হয়, যেভাবে শ্রোতারা নেয়; বাংলাদেশও এমনই।’

বাংলাদেশকে যে এই পাকিস্তানি শিল্পী কতটা ভালোবাসেন, তা অনুমেয় রাহাত ফতেহ আলী খানের এই দুটি কথায়। তাই তো মন খুলে অকপটে বলেই দিলেন, ‘বাংলাদেশে আমার ভাই-বোনেরা বাস করে। তাই আমি এটাকে আমার দ্বিতীয় বাড়ি মনে করছি।’

এদিকে ২৩ ডিসেম্বর সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টে পারফর্ম করার কথা রয়েছে রাহাত ফতেহ আলীর। সেখানে মূল আকর্ষণ হিসেবেই থাকবেন জনপ্রিয় এই সংগীতজ্ঞ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গিটার বাজাতে বাজাতে চলে গেলেন পিকলু পরবর্তী সংবাদ পূজার নাচে মুগ্ধ অপু বিশ্বাস

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads