ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গিটার বাজাতে বাজাতে চলে গেলেন পিকলু

খবর টি পড়েছেন : ৩৪৯
গিটার বাজাতে বাজাতে চলে গেলেন পিকলু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গিটার বাজাতে বাজাতেই চলে গেলেন গিটারিস্ট পিকলু। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে গিটার হাতে জ্যামিং করেন। গিটার বাজানো অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন মিনহাজ আহমেদ পিকলু। অনুষ্ঠান শেষ করেই চেয়ারে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

মিনহাজ আহমেদ পিকলু রকস্ট্রাটা, মাকসুদ ও ঢাকা, অর্থহীনের মতো ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগজনিত অসুস্থতায় ভুগছিলেন পিকলু। এ বছরের শুরুর দিকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে। পিকলুর বয়স হয়েছিল ৫৩। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আজ জোহর নামাজের পর কলেজ গেট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুরে তাঁর দাফন সম্পন্ন হয়।

গিটারিস্ট পিকুলর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করছেন ব্যান্ড সংগীতের শিল্পীরা। অর্থহীন ব্যান্ডের সাবেক ড্রামার-ভোকালিস্ট ‘অ্যাভয়েডরাফা’খ্যাত রায়েফ আল হাসান রাফা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পিকলু ভাই আর নেই, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। পিকলু ভাই ছিলেন অর্থহীনের অরিজিনাল গিটারিস্ট। কিন্তু আমার কাছে তিনি তার চেয়েও বেশি কিছু। আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনিই শিখিয়েছেন। আমার কাছে তিনি ছিলেন বাবার মতো। ‘সূর্য’ ‘গুটি’, অদ্ভুত সেই ছেলেটি’র মতো গানের কম্পোজার ছিলেন তিনি, তার গিটারের ছোঁয়ায় প্রাণ পেয়েছে গানগুলো। তিনি দেশের অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন। তাঁর এই প্রয়াণ মেনে নিতে পারছি না, তাঁর শূন্যতা কখনো পূরণ হবে না।’

Shamol Bangla Ads

পিকলুর মৃত্যুতে আরও শোক জানিয়েছে ব্যান্ড রকস্ট্রাটা, এইসেস, অর্থহীনসহ অনেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন সিনেমায় তানিন সুবহা পরবর্তী সংবাদ ‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads