ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূজার নাচে মুগ্ধ অপু বিশ্বাস

খবর টি পড়েছেন : ৪৬২
পূজার নাচে মুগ্ধ অপু বিশ্বাস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শোবিজাঙ্গনে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস কয়েকজনকে নিজের বোন বলে সম্বোধন করেন। তাদেরই একজন নায়িকা পূজা চেরী। বিভিন্নসময় পূজাকে নিজের বোন বলে পরিচয় করিয়ে দিয়েছেন অপু। এবারও তাই করলেন।

Shamol Bangla Ads

শনিবার রাতে প্রকাশ পেয়েছে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’। যেখানে গানের তালে কোমর দুলিয়েছেন পূজা চেরী। ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা। তার এই অবতার ও নাচ বড় বোন অপু বিশ্বাসকে মুগ্ধ করেছে।
যে কারণে গানটি নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন অপু। ক্যাপশনে লিখেছেন, ‌‘আমার ছোট বোনটা এতো দারুণ নাচে!’

অপুর প্রশংসার জবাবে পূজা কৃতিত্ব দিয়েছেন বড় বোন অপু বিশ্বাসকেই। ভিডিওর মন্তব্যেঘরে তিনি লিখেছেন, ‘বড় বোন যেরকম ছোট বোন তো সেরকমই হবে।’

Shamol Bangla Ads

প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানটির সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন।

এদিকে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজ দিয়ে দীর্ঘদিন পর পরিচালক রাফীর সঙ্গে ফিরছেন পূজা। এই নির্মাতার প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা করেছিলেন পূজা। এরপর তারা ‘দহন’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন।

‘ব্ল্যাক মানি’ নামের ওয়েব সিরিজে পূজা চেরী ছাড়াও চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’ পরবর্তী সংবাদ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads