ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন সিনেমায় তানিন সুবহা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ

তরুণ অভিনেত্রী তানিন সুবহা। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন। সম্প্রতি তিনি একটি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ গল্প অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করবেন চলচ্চিত্র পরিচালক সাদেক সিদ্দিকী।
২০২২-২৩ অর্থবছরের সাধারণ শাখায় সিনেমাটি ৫৫ লাখ টাকা অনুদান পেয়েছে। এতে তানিনের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। নতুন বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

Shamol Bangla Ads

তানিন সুবহা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই সাহিত্যনির্ভর গল্পে কাজ করার জন্য বেশ উদগ্রীব ছিলাম।
অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের পথে। প্রথমবার অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। আমাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাবে না।
আশা করছি, দর্শকরা অনেক দিন পর দারুণ কিছু উপহার পাবেন।’

চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দার নাটকেও অভিনয় করেন তানিন সুবহা। তার অভিনীত চলতি ধারাবাহিক ‘মহানায়ক’ ও ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’। এছাড়া কয়েকটি একক নাটক ও টিভিসি প্রচারের অপেক্ষায়। আরো প্রচারের অপেক্ষায় আছে ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’।

Need Ads
error: কপি হবে না!