ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা

খবর টি পড়েছেন : ১,৪৬৮
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বৈষম্যবিরোধী আন্দোলনে গাড়িচাপায় কলেজ ছাত্র  সৌরভের মৃত্যু

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গাড়ি চাপায় কলেজ ছাত্র শারদুল আশিষ সৌরভের মৃত্যুর ঘটনায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনকে আসামী করে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ২৮ নবেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সদর সিআর আমলী আদালতে ওই নালিশী মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া স্পেশাল পিপি এডভোকেট আশরাফুন্নাহার। তিনি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক। ওইসময় বিএনপিপন্থি বেশ কয়েকজন আইনজীবী মামলার শুনানিতে অংশ নেন।
আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাসান ভূইয়া বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি গ্রহন করে তা পূর্ববর্তী মামলার প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আদেশের জন্য রেখেছেন। বিষয়টি নিশ্চিতি করেছেন বাদি পক্ষের আইনজীবী এডভোকেট আল আমিন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামী এবং স্থানীয় দলীয় নেতাদের বাইরে আসামী করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান কামাল, লক্ষীপুরের সাবেক এমপি আনোয়ার হোসাইন খান, শেরপুরের অধিবাসী সাবেক সাচিব নজরুল ইসলাম ও আব্দুস সামাদ, পুলিশের সাবেক আইজি আব্দুল্লা আল মামুন, ডিআইজি আনিছুর রহমান, শেরপুরের সাবেক পুলিশ সুপার মোনালিসা বেগমসহ পুলিশের আরও কয়েকজনকে।
এদিকে এর মধ্য দিয়ে আন্দোলনে গাড়িচাপায় সৌরভের মৃত্যুর ঘটনায় ২ টি মামলা দায়ের হলো। এর আগে সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদি হয়ে ২৭ আগস্ট প্রথম মামলাটি দায়ের করেন। ওই মামলায় সাবেক হুইপ আতিক ও সাবেক এমপি ছানুসহ ৮৭ জনকে স্বনামে ও অজ্ঞাত ২০০/৩০০ আসামি রয়েছেন। অন্যদিকে একইসময়ে একই ঘটনাস্থলে ৩ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে পুন: পুন: মামলা ও সংশোধিত অভিযোগ দায়েরের ঘটনায় খোদ বাদি পক্ষের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রেই সমস্যা হতে পারে বলে মনে করছেন প্রবীণ আইনজীবীরা।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরের খরমপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের একাংশের পাল্টা মিছিল থেকে গুলি চালানো হলে সবুজ নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়। ওই সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে বহনকারী সরকারী গাড়ি চাপায় প্রাণ হারায় কলেজ ছাত্র শারদুল আশিষ সৌরভ (২২) ও মাহবুবুল আলম (১৯)। ওই ঘটনায় প্রথমে সৌরভের বড় ভাই সাদ্দাম হোসেন বাদি হয়ে সাবেক এমপি ছানুয়ার হোসেন ছানু ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের নেতৃত্বে বের করা ২৫ জনকে স্বনামে ও আরও ৩০০/৪০০ জনকে আসামি করে ১২ আগস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । একইদিন মাহবুবের ঘটনায় পৃথক মামলা দায়ের করেন তার মা মাফুজা খাতুন। পরবর্তীতে দুটি মামলাতেই সংশোধিত অভিযোগ দায়ের হয়। এতে সবুজের ঘটনায় আওমী লীগের বিবদমান অপরাংশের নেতা সাবেক হুইপ আতিউর রহমান আতিকসহ উভয় বলয়ের ১৯৩ জন এবং মাহবুবের ঘটনায় ৮১ জনকে আসামী করা হয়। এছাড়া সৌরভের ঘটনায় তার বাবা ছোহরাব হোসেন বাদি হয়ে দায়ের করেন আরও একটি পৃথক মামলা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একজনের মৃত্যুর জের : শেরপুরে মুর্শিদপুর পীরের দরবার… পরবর্তী সংবাদ শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads