ads

বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পূর্ণ সুযোগ-সুবিধাসহ চাকুরীতে পুনর্বহালের দাবি বিডিআরের চাকুরিচ্যুত সৈনিকদের

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৭, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

চাকুরীচ্যুত সৈনিকদের বেতন-ভাতা ও পূর্ণ সুযোগ-সুবিধাসহ চাকুরীতে পুনর্বহাল করাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। ২৭ নভেম্বর বুধবার শহরের থানার মোড়ে ‌‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের জের ধরে নিরাপরাধ চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের চাকুরীতে পুনর্বহালের দাবি’তে মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে দোষীদের বিচার করা ও যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকরিচ্যুতদের পুনর্বহাল করা; পিলখানার হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করাসহ বিশেষ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী বিডিআর সদস্যদের যারা বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর ধরে কারাগারে আছেন, তাদেরকে অনতিবিলম্বে মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দিতে হবে।
বক্তারা আরও বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তাই নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের কাছে চাকরিচ্যুত নিরাপরাধ বিডিআর সদস্যদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার দাবি জানাচ্ছি।

এসময় শেরপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সিপাহী হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সিপাহী নাছরুল করিম, প্রচার সম্পাদক সিগন্যালম্যান মো. নুরে আলম, সুবেদার শামছুল আলমসহ চাকরিচ্যুত বিডিআর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!