শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৫ নভেম্বর সোমবার সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র্যালিতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, ভোরের আলো মহিলা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মুন্নি বেগম, আদিবাসী সমাজ কল্যাণ সংস্থার (ইডি) তাপস বিশ্বাস, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়ক বিধান বিশ্বাসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সকলের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।




