ads

রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
নভেম্বর ২৪, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে উত্তোলিত বালু ব্যবসায়ীসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ নভেম্বর শনিবার সকালে দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

এর আগে ২২ নভেম্বর শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের গড়কান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ট্রাকযোগে পাচার করা হচ্ছিল। এমন সংবাদে পৌর শহরের গড়কান্দা মহল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। ওইসময় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ময়মনসিংহ সদর উপজেলার উইনারপাড় চুরখাই এলাকার বাসিন্দা ট্রাক চালক শামীম মিয়া ও হেলপার দীপু মিয়াকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া এলাকার অবৈধ বালু ব্যবসায়ী নূর হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ রানা।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ রানা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদেরকে এ সাজা দেওয়া হয়েছে। যারা বেআইনিভাবে বিভিন্ন খনিজ সম্পদ, বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার সাথে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads