ads

শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহবুব হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৬, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাড়িচাপায় কলেজশিক্ষার্থী মাহবুব মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. শরাফত আলীকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ২৫ অক্টোবর শুক্রবার রাতে শহরের মোবারকপুর আখেরমামুদের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃত শরাফত আলী ওই এলাকার মৃত মোকসেদ আলী মাস্টারের ছেলে। তিনি ৮নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট জিআরও এএসআই মনিকা আক্তার।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক শরাফত আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের খরমপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর একটি গাড়ি দ্রুতগতিতে উঠিয়ে দিলে কলেজশিক্ষার্থী মাহবুব নিহত হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় শরাফত আলীকে সন্ধিগ্ধ হিসেবে গ্রেফতার করা হয় এবং রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়।

Shamol Bangla Ads

এদিকে গ্রেফতারকৃত শরাফত আলীর বড়ভাই মোজাম্মেল হক জানান, ওই ঘটনাসহ কোন মামলাতেই তার নাম নেই। এছাড়া ঘটনার পর থেকেই সে এলাকায় থেকে বাজারে নিয়মিত ঔষধের দোকান পরিচালনা করে আসছিল।

Need Ads
error: কপি হবে না!