ads

মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কান্নাভেজা চোখে অবসরের ঘোষণা সুয়ারেজের

খবর টি পড়েছেন : ৩৪৫
কান্নাভেজা চোখে অবসরের ঘোষণা সুয়ারেজের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অবশেষে অবসরের ঘোষণা দিয়ে দিলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়া ৩৭ বছর বয়সী এই তারকা আগামী শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোরে) প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানতে যাচ্ছেন।

Shamol Bangla Ads

২ সেপ্টেম্বর সোমবার এক সংবাদ সম্মেলনে অবসরের সিদ্ধান্তের কথা জানান সুয়ারেজ। তিনি বলেন, ‘হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি।”

তিনি আরও বলেন, “সৌভাগ্যবশত, আমি আত্মবিশ্বাসী যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ, আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই। আমার বয়স ৩৭ বছর। আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন। এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে, আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি। ইনজুরির কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না। অথবা দল থেকে বাদ পড়ার কারণে অবসর নিতে হচ্ছে না। শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের ১০০ শতাংশ দেব।’

Shamol Bangla Ads

গত জুলাইয়ে কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে গোল করেছিলেন সুয়ারেজ। তিনি বলেন, ‘চেয়েছিলাম আমার সন্তানরা দেখুক আমি দেশের জার্সিতে বড় কিছু করেছি। শেষ গোলটা ওদের কাছে খুব আনন্দের ছিল। আমরা ট্রফি জিততে পারিনি। কিন্তু আমার সন্তানেরা খুশি হয়েছিল আমার গোলে।’ ঘরের মাঠে খেলে অবসর নিতে চেয়েছিলেন সুয়ারেজ। সে কারণেই প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি বেছে নিয়েছেন।

২০০৭ সালে অভিষেকের পর থেকে উরুগুয়ের জার্সিতে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৪২টি ম্যাচ। জাতীয় দলের জার্সিতে সর্বাধিক ৬৯টি গোলের রেকর্ডও তার নামের পাশে। ক্লাব ফুটবলে বর্তমানে বন্ধু লিওনেল মেসির সঙ্গে খেলছেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। এর আগে বার্সেলোনাতেও একসঙ্গে খেলেছেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৮৫ পরবর্তী সংবাদ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads