ads

শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোটি টাকা ছাড়াল কোপার ফাইনালের টিকিট

খবর টি পড়েছেন : ২৯৫
কোটি টাকা ছাড়াল কোপার ফাইনালের টিকিট
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

একটি ফুটবল ম্যাচের টিকিটের দাম কত হতে পারে? ৯৭ হাজার ৯০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় এক কোটি সাড়ে ১৪ লাখ টাকা (প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে)! হ্যাঁ, স্টাবহাব নামের একটি টিকিট বিক্রির ওয়েবসাইটে একেবারে সামনের সারির ভিআইপি টিকিটের এমন দাম উঠেছে আজ (গতকাল)।

Shamol Bangla Ads

কোপা আমেরিকার ফাইনালে মাত্র দুই ঘণ্টার একটি খেলা দেখার টিকিটের সর্বোচ্চ দাম আপাতত কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৮টায় যখন রিপোর্ট লিখছি, তখন টিকিটমাস্টার নামক ওয়েবসাইটে সর্বনিম্ন দামের টিকিটের দামও দুই হাজার ৫৪১ ডলার বা দুই লাখ ৯৭ হাজার টাকা! অথচ এর আগে কোপার অন্য ম্যাচগুলোর টিকিট গড়ে পাওয়া গেছে ২০০ ডলারে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২৩ বছর পর কোপার ফাইনালে ওঠা কলম্বিয়ার ম্যাচ দেখতে আরাধ্য হয়ে উঠেছে টিকিটের দাম।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার মায়ামিতে মেসির ক্লাব দল ইন্টার মায়ামির মাঠ হার্ড রক স্টেডিয়ামে হবে কোপার ফাইনাল। ফ্লোরিডায় অরিজিনাল আমেরিকানদের মধ্যে ফুটবল নিয়ে তেমন ক্রেজ নেই। কিন্তু এই রাজ্য মূলত স্প্যানিশ অধ্যুষিত। একটি ছোট্ট পরিসংখ্যান দিলে কোপার ফাইনাল নিয়ে এই স্প্যানিশদের পাগলামির কিছুটা আঁচ পাওয়া যাবে।

Shamol Bangla Ads

উয়েফার ওয়েবসাইট অনুযায়ী, একই সময়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন ও ইংল্যান্ডের ফাইনালে টিকিটের সর্বনিম্ন মূল্য মাত্র ৯৫ ইউরো আর সর্বোচ্চ মূল্য দুই হাজার ইউরো।

এআইয়ের তথ্য অনুযায়ী, ফ্লোরিডায় বৈধ আর্জেন্টিনার অভিবাসী আছে লাখখানেক, যা অবৈধ মিলে প্রায় দুই লাখ। কলম্বিয়ান বৈধ অভিবাসী রয়েছে প্রায় ছয় লাখ। আর অবৈধভাবে আরো প্রায় চার লাখ। আবার এই কলম্বিয়ানদের প্রায় চার লাখের বাস মায়ামির আশপাশে।

২৩ বছর পর কোপার ফাইনালে ওঠা এই ম্যাচ নিয়ে কলম্বিয়ানদের উন্মাদনা তাই তুঙ্গে। যেভাবেই হোক, মাঠে বসে দলকে সমর্থন দিতে একটি টিকিট চাই। পেশায় কার্পেন্টার ইমানুয়েল যেমন উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া ফাইনাল নিশ্চিত করার ঘণ্টাখানেকের মধ্যে এক হাজার ৮২৩ ডলারের টিকিট কিনে ফেলেন। ‘সপ্তাহে আমার আয় ৯৫০ ডলার। এত দামে টিকিট কেনার কারণে কিছুদিন আমার চলতে কষ্ট হবে। তবে এমন সুযোগ তো সব সময় পাব না। এত কাছে ঘরের মাঠে নিজ দেশকে সমর্থন দেব, এর চেয়ে বেশি কিছু ভাবতে পারছি না।’—যেন নিজেকেই সান্ত্বনা দিচ্ছেন।

তবে এর বিপরীত চিত্রও আছে। যেমন এই অতিরিক্ত দামের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও মাঠে বসে খেলা দেখতে পারছেন না ডিয়েগো রদ্রি। মায়ামির পাশের শহর ব্রাওয়ার্ড কাউন্টির হিলসব্রো এলাকায় একটি গ্যাস স্টেশনে ফুডকার্ট বসিয়ে খাবার বিক্রি করেন এই আর্জেন্টাইন তরুণ। টিকিট প্রসঙ্গে জানতে চাইলে তাঁর সরাসরি উত্তর, ‘আমি এখনো জীবনসংগ্রামে আছি। হয়তো দু-তিন শ ডলারে টিকিট পেলে মাঠে যেতাম, কিন্তু এই অকল্পনীয় দামে টিকিট কেনার সামর্থ্য আমার নেই।’ ফাইনালে নিজের ফুডকার্টের সামনে ৫৫ ইঞ্চি টিভিতে খেলা দেখার ব্যবস্থা করবেন বলে জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড পরবর্তী সংবাদ ফুটবলের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে সরকার : প্রধানমন্ত্রী

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads