ads

সোমবার , ৮ জুলাই ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১৩৩ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ৫১৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ১৩৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ মো. মোকসেদ আলী (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ৮ জুলাই সোমবার সকালে নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা পোড়াগাও ইউনিয়নের ধোপাকুড়া বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

মোকসেদ আলী উপজেলার উত্তর শিমুলতলা গ্রামের জনৈক হাছেন আলীর ছেলে। সোমবার বিকেলে তাকে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক নাঈম মুহাম্মদ নাহিদ হাসানের নির্দেশনায় ডিবির এসআই সাইফুল মালেকের নেতৃত্বে এএসআই আরিফুল ইসলাম, এএসআই সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। ওইসময় মো. মোকসেদ আলী একটি সাদা রংয়ের প্রাইভেটকার চালিয়ে যাবার সময় ডিবি পুলিশ তার গাড়ীটির গতিরোধ করে। পরে ওই প্রাইভেটকারে তল্লাশী করে ৭৫০ এম.এল এর রয়্যাল স্ট্যাগ, রয়্যাল গ্রীন, ব্লেন্ডারস প্রাইড ও সিগনেচার ব্র্যান্ডের ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার করা হয় এবং মোকসেদ আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মোকসেদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, ২… পরবর্তী সংবাদ শেরপুরে চাঞ্চল্যকর খালেক হত্যা মামলার প্রধান আসামি কারাগারে

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads