ads

শনিবার , ৬ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
জুলাই ৬, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক সাইফুল ইসলাম (৭০) আর নেই। তিনি ৫ জুলাই শুক্রবার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

তিনি অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনা হক লুচির স্বামী এবং তরুণ ব্যবসায়ী তারিকুল ইসলাম ও সঙ্গীতশিল্পী সানোয়ারা জাহান নিতুর বাবা ছিলেন। তিনি ব্যবসা ও সমাজসেবার পাশাপাশি একসময় জাতীয় পার্টির রাজনীতির সাথেও জড়িত ছিলেন।

এদিকে শনিবার বেলা আড়াইটায় শহরের নওহাটা এলাকাস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান তারেক রাইস মিলে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে উত্তর নওহাটাস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Shamol Bangla Ads

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন, চেম্বার অব কমার্সের সভাপতি মো. আসাদুজ্জামান রওশন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা খেলাঘরের সভাপতি এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

Need Ads
error: কপি হবে না!