ads

শনিবার , ৬ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিল-উরুগুয়ের ম্যাচে তিন রেফারিই আর্জেন্টিনার

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৬, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ

কোপা আমেরিকা ফুটবলের চতুর্থ কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। লাস ভেগাসে বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় উজ্জীবিত উরুগুয়ের সামনে বড় পরীক্ষা ছন্দহীন ব্রাজিলের।

Shamol Bangla Ads

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে রেফারিদের নিয়ে। কারণ, ম্যাচটি পরিচালনার দায়িত্ব থাকবেন তিনজন আর্জেন্টাইন রেফারি। হাইভোল্টেজ এই ম্যাচটির জন্য অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো। ভিএআরের দায়িত্বে থাকবেন মেক্সিকোর গুইলারমো পাসেকো। সালভাদরের ইভান বারটন থাকবেন চতুর্থ রেফারি হিসেবে আর পঞ্চম রেফারির দায়িত্ব পালন করবেন নিকারাগুয়ার হেনরি পুপিরো।

Shamol Bangla Ads

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্ট্নিার রেফারিকে দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে নানা সমালোচনা। অনেক ব্রাজিল ভক্ত সমালোচনার তীর নিক্ষেপ করেছেন কনমেবলের দিকে। তাদের দাবি, আর্জেটাইন রেফারিরা ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকবেন।

এর আগে গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি ব্রাজিলকে। পরবর্তীতে ভিডিওবার্তায় নিজেদের ভুল স্বীকার করে নেয় কনমেবল। ওই ম্যাচের মূল রেফারি ছিলেন ভেনেজুয়েলার। আর ভিএআরের দায়িত্ব পালন করেছিলেন আর্জেন্টাইন মাউরো ভিগলিয়ানো।

Need Ads
error: কপি হবে না!