ads

রবিবার , ৩০ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীলঙ্কায় খেলতে দেশ ছাড়লেন তিন টাইগার ক্রিকেটার

খবর টি পড়েছেন : ৩৪২
শ্রীলঙ্কায় খেলতে দেশ ছাড়লেন তিন টাইগার ক্রিকেটার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। শনিবার (২৯ জুন) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছিল বেশ আগেই। এরপর দেশে ফিরে আসেন নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন টাইগার ক্রিকেটাররা।

Shamol Bangla Ads

আগামী মাসে শুরু হতে যাওয়া তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগকে কেন্দ্র করে ফের ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা। তিন দেশের এসব লিগে খেলবেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। সবার আগে শ্রীলঙ্কার লিগ খেলতে দেশ ছেড়েছেন তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

৩০ জুন রবিবার লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন এই তিন টাইগার ক্রিকেটার। এবারের আসরে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন হৃদয় ও মোস্তাফিজ। আর তাসকিন খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।

Shamol Bangla Ads

এবারই প্রথম লঙ্কান লিগে খেলবেন তাসকিন। দোয়া চেয়ে টাইগার এই পেসার বলেন, ‘প্রথমবার যাচ্ছি এলপিএল খেলতে, দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ভালো থাকি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোহলি-রোহিতের পর এবার জাদেজার অবসরের ঘোষণা পরবর্তী সংবাদ ইতালিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads