ads

রবিবার , ৩০ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে গৃহকর্ত্রী নিহত

খবর টি পড়েছেন : ৮৬৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে মোছা. নারগিস বেগম (৫৫) নামে এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন। ২৮ জুন শুক্রবার গভীর রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে ওই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নারগিস বেগম। তিনি স্থানীয় মৃত নওশের আলীর স্ত্রী ছিলেন। আর অভিযুক্ত প্রতিবেশী মো. আলীমুল ওরফে আলীম (২৮) একই গ্রামের সামিদুল হকের ছেলে।

Shamol Bangla Ads

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, গত ২৭ জুন মোছা. নারগিস বেগম শেরপুরের একটি ব্যাংক থেকে নগদ আড়াই লক্ষ টাকা উত্তোলন করে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়টি প্রতিবেশী মো. আলীমুল ওরফে আলীম জানতে পেরে তা চুরি করার পরিকল্পনা করে। সে মোতাবেক লোভের বশবর্তী হয়ে আলীম শুক্রবার গভীর রাতে মোছা. নারগিস বেগমের বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ওইসময় শব্দ শুনে নারগিস বেগম জেগে উঠেন এবং প্রতিবেশী আলীমকে চিনে ফেলেন।

Shamol Bangla Ads

পরে ঘরে প্রবেশ করার প্রতিবাদ করলে ঘাতক আলীম তার সাথে থাকা ছুরি দিয়ে নারগিস বেগমের পেটে ও গলায় গুরুতর আঘাত করে পালিয়ে যায়। নারগিসের চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার রাতে নারগিস বেগম মারা যান।

এদিকে নারগিসের মৃত্যুর খবর পেয়ে আলীমের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত এলাকাবাসী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফলো-আপ: শেরপুরে কৃষক খুনের ঘটনায় ৩৭ জনের নামে… পরবর্তী সংবাদ শেরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, ষড়যন্ত্র ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads