ads

শনিবার , ২৯ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে কৃষক খুন

স্টাফ রিপোর্টার
জুন ২৯, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছামেদুল হক কেনা (৬৫) নামে এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। ২৯ জুন শনিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছামেদুল হক কেনা (৬৫) ওই গ্রামের মৃত সায়েদ আলী মন্ডলের ছেলে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামের কৃষক ছামেদুল হক কেনার সাথে প্রতিবেশী পল্লী চিকিৎসক মো. হারুন ও সিদ্দিক খলিফাদের সাথে এক খন্ড জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে যায় হারুন ও সিদ্দিকসহ তাদের লোকজন। এসময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন ছামেদুল হক কেনার ওপর হামলা চালিয়ে তাকে মারপিট করে এবং এক পর্যায়ে ক্ষেতের পানিতে চুবিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কেনার ছেলে পারভেজ, ছোটভাই ফজলুল হকসহ তিনজন আহত হয়।

কেনার ছেলে পারভেজ অভিযোগ করে বলেন, তার পিতা-চাচাদের স্বত্বদখলীয় জমি কোন কাগজপত্র ছাড়াই গায়ের জোরে দখল করতে গিয়েছিল প্রতিবেশি হারুন ও সিদ্দিকরা। তাদের বাধা দিতে গিয়েই খুন হয়েছেন আমার বাবা। এছাড়া আমাদেরকে মারপিটে আহত করেছে। তিনি তার পিতার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ উপযুক্ত শাস্তি দাবি করেন।

Shamol Bangla Ads

এদিকে এ ঘটনায় পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. আহসানুল মতিন সৈকত জানান, সামেদুল হক কেনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!