শেরপুরের নালিতাবাড়ীতে ৭৯ বোতল ভারতীয় মদসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ জুন বুধবার দিবাগত রাতে উপজেলার সমশ্চুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার সমশ্চুড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ মোতালেব (৪৫) ও বছু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৫)। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সমশ্চুড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৯ বোতল ভারতীয় মদসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, ৭৯ বোতল ভারতীয় মদসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




