ads

শনিবার , ১৫ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কুকুর মারার বৈদ্যুতিক ফাঁদ তৈরি করতে গিয়ে প্রাণ গেল কৃষকের

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ১৫, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় কুকুর মারান বৈদ্যুতিক ফাঁদ তৈরির সময় বিদ্যুতায়িত হয়ে মো. সুরুজ্জামান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় জয়নাল আবেদীন (৩৫) নামে আরেক কৃষক আহত হয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Shamol Bangla Ads

১৫ জুন শনিবার বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত সুরুজ্জামান স্থানীয় চাঁন মিয়ার ছেলে। তিনি ২ সন্তানের জনক ছিলেন। আহত জয়নাল একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি নামা কৈয়াকুড়ি গ্রামে কুকুরের কামড়ে জয়নালের একটি ছাগল মারা যায় এবং আরেকটি ছাগল আহত হয়। ১৪ জুন শুক্রবার বিকেলে একটি কুকুর সুরুজ্জামানকে কামড়ানোর জন্য ধাওয়া করলে সে দৌড়ে কোনমতে ঘরে ঢুকে রক্ষা পায়।

Shamol Bangla Ads

সেই ক্ষোভে জয়নাল ও সুরুজ্জামান মিলে কুকুর মারার জন্য বাড়ির পাশে একটি বৈদ্যুতিক মোটর থেকে বৈদ্যুতিক ফাঁদ তৈরির চেষ্টা করে। কিন্তু অসাবধানতাবশত: সুরুজ্জামান বিদ্যুতের তারে জড়িয়ে গেলে জয়নাল তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। জয়নালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সুরুজ্জামানের লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!