শেরপুরের ঝিনাইগাতীতে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। ১০ জুন সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মো. সুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, শিক্ষক জীবন কুমার চক্রবর্তী, মাসুদ হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল একটি সুন্দর ঝিনাইগাতী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




