ads

রবিবার , ২ জুন ২০২৪ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫

শেরপুরের নালিতাবাড়ীতে রাস্তায় চোলাই মদ পান করে মাতলামি করার অভিযোগে নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২ জুন রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে ১ জুন শনিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো নালিতাবাড়ী উপজেলার নন্নী নিশ্চিন্তপুর এলাকার মৃত আব্দুল মোতালেব দুদুর ছেলে মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা এলাকার মৃত খাদেম আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৫), নন্নী ডেকড়াপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া (৪০), নন্নী বাইগড়পাড়া এলাকার মৃত রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (৩৯) ও নন্নী ডেকড়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রায়হান মিয়া (৪০)।

Shamol Bangla Ads

ডিবি পুলিশ জানায়, মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপরাধে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের স্বারণীক (৩৬)১ এর ২৫ ধারার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃতদের রবিবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads