ads

রবিবার , ২ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদিবাসী শিশুর ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ২, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে এক গারো আদিবাসী শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আদিবাসীরা। ২ জুন রবিবার সকালে উপজেলার মরিয়মনগর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের উপজেলা পরিষদের সামনে এসে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি সৌহার্দ্য চিরান’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) ঝিনাইগাতীর চেয়ারম্যান মি. নবেশ খকশি, টিডব্লিউএ শ্রীবরদীর চেয়ারম্যান প্রাঞ্জল সংমা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী অলিক সাংমা, জনউদ্যোগ শেরপুর শাখার সদস্য সুমন্ত বর্মণ প্রমুখ। বক্তারা দ্রুত সময়ের মধ্যে ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

Shamol Bangla Ads

জানা যায়, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), জন উদ্যোগ, এইচআরডি, টিডব্লিউএ ঝিনাইগাতী, আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, বিএমডব্লিউ, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), পিলাচ এর ব্যানারে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া আদিবাসী এক কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগে ওই দিনই ফাহিম (১৩) নামে এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ফাহিম কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!