ads

মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোপা আমেরিকা: মেসি-ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
মে ২১, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ

Shamol Bangla Ads

ইকুয়েডরের বিপক্ষে ১০ জুন ও গুয়েতামালার বিপক্ষে ১৪ জুন প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওই ২ প্রীতি ম্যাচসহ ২১ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য ২৯ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তার দলে আছেন অভিজ্ঞ লিওনেল মেসি, ডি মারিয়া, ওটামেন্ডিসহ অনেক গুণী খেলোয়াররা।

জানা যায়, দলটির বেশ ক’জন ফুটবলার বর্তমানে ইনজুরিতে আছেন। তাদের মধ্যে নাহুয়েল মলিনা, মার্কোস আকুইনা, এনজো ফার্নান্দেজ অন্যতম। তবে তাদের নিয়েই দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ। তবে ওই প্রাথমিক দল থেকে শেষ পর্যন্ত বাদ পড়বেন ৩ জন ফুটবলার।

Shamol Bangla Ads

গোলবারে আর্জেন্টিনার প্রথম পছন্দ এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দলে আছেন ফ্রাঙ্কো আরমানি ও জেরোমিনো রুল্লি। তবে আটালান্টায় দারুণ মৌসুম কাটানো হুয়ান মুসো বাদ পড়েছেন।

রক্ষণে লিওনার্দো বেলার্ডি জায়গা পেয়েছেন। আছেন তরুণ ভ্যালেন্টিন বার্কো। মিডফিল্ডে জায়গা পেয়েছেন গুইদো রদ্রিগেজ, জিওভন্নি লো চেলসো এবং এক্সিকিয়েল প্যালাসিওস। দলে বড় চমক বলতে হবে ইতালির ক্লাব মোনজায় খেলা ১৯ বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কারবোনিকে।

আর্জেন্টিনার কোপা আমেরিকার দল:

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরেমিনো রুল্লি ও এমিলিয়ানো মার্টিনেজ।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বেলার্ডি, ক্রিস্টিয়ানো রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্টা, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো ও ভ্যালেন্টিন বার্কো।

মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিওস, এনেজো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো ও ভ্যালেন্টিন কারবোনি।

ফরোয়ার্ড: ডি মারিয়া, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেইরা, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, লওতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

Need Ads
error: কপি হবে না!