ads

বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের মানুষ হার-জিত নিয়ে মাথা ঘামায় না : পাপন

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৬, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ

বিশ্বকাপের গল্পটা সব সময় বাংলাদেশের জন্য হতাশার। সেটা ওয়ানডে হোক কিংবা টি-টোয়েন্টি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন গল্পটা ভিন্ন হয় সেই লক্ষ্যে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে নাজমুল হোসেন শান্ত-তাসকিন আহমেদরা।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে তাই নিজেদের ফটোসেশনটা আজ মিরপুরে সেরে নিয়েছে বাংলাদেশ দল। বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানোর সুযোগ পাওয়া ১৫ ক্রিকেটারের ওপর বিসিবির বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের প্রত্যাশা কী সেটা জানতে চাওয়া হয়েছিল আজ।

নিজের মতামত জানাতে গিয়ে ক্রিকেটারদের স্বাধীনভাবে বিশ্বকাপে খেলতে বলেছেন পাপন। মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সাহস করে খেলতে হবে। টি-টোয়েন্টি এমন একটা খেলা, ভয় মাথায় ঢুকলে কখনো সফল হওয়া যাবে না। খুব চাপ যেন না হয়, স্বাধীনভাবে যেন নিজেদের খেলাটা খেলে।’

Shamol Bangla Ads

আর দল নিয়ে প্রত্যাশার বিষয়ে পাপন বলেছেন, ‘প্রত্যাশা কম হওয়ার সুযোগই নেই। ওরা যেন ভালো খেলে। হার-জিত নিয়ে দেশের মানুষ মাথা ঘামায় না। দেশের মানুষও মাথা ঘামায় না।’

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে তাসকিন আহমেদের সঙ্গে যৌথভাবে ৮ উইকেট নিয়েও বিশ্বকাপে সুযোগ পাননি সাইফউদ্দিন। বাংলাদেশি অলরাউন্ডারের সুযোগ না পাওয়া নিয়ে পাপন বলেছেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে আপনার… সাইফউদ্দিন থাকতেই পারত। মানে সাইফউদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না। না থাকলেও যে একদম হুলুস্থূল কিছু হয়েছে, তা আমি মনে করি না। আমি মনে করি যে তিন পেসার খেলাবে। সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মোস্তাফিজুর ও শরীফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম।’

Need Ads
error: কপি হবে না!