ads

মঙ্গলবার , ১৪ মে ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা : তাসকিন সহঅধিনায়ক, বাদ সাইফউদ্দিন

খবর টি পড়েছেন : ২৭৮
টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা : তাসকিন সহঅধিনায়ক, বাদ সাইফউদ্দিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ওই দলে আছেন ইনজুরিতে পড়া পেসার তাসকিন আহমেদ। তাকে দলের সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে পাঁজরের ইনজুরিতে পড়েন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তার বিশ্বকাপে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। স্ক্যান করিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন বলে সিদ্ধান্তে এসেছেন বোর্ড নির্বাচকরা। সঙ্গে তাকে টি-২০ বিশ্বকাপে নাজমুল শান্তর ডেপুটি ঘোষণা করা হয়েছে।

তবে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন। ইনজুরি কাটিয়ে বিপিএলে ফিরেছিলেন এই পেস অলরাউন্ডার। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। শুরুতে ভালো করলেও শেষ দিকে কিছুটা খরুচে ছিলেন তিনি। তাকে বাদ দিয়ে পেসার তানজিম সাকিবকে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণার বিষয়ে বলেছে, ‘তিনি অল্প দিন বিসিবিতে এসেছেন। তাসকিন আহমেদকে সহঅধিনায়ক করার বিষয়টি বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সাইফউদ্দিনের বিষয়ে জানিয়েছেন, তানজিদ ও সাইফউদ্দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা ছিল। তারা তানজিদকে বেছে নিয়েছেন।

বিশ্বকাপ দলে আছেন চার পেসার ও চার স্পিনার। এর মধ্যে সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে বাঁ-হাতি তানভীর ইসলামকে নেওয়া হয়েছে। লেগ স্পিনার রিশাদ আছেন দলে। বিশ্বকাপে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে পেসার হাসান মাহমুদ ও মিডল অর্ডার ব্যাটার আফিফকে রাখা হয়েছে। জানা গেছে, বিসিবি থেকে ক্রিকেট অপারেশন্সেকে তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে।

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের দল: নাজমুল শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহঅধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব।

রিজার্ভ ক্রিকেটার: হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ অবশেষে হেরেই গেল জিম্বাবুয়ের কাছে পরবর্তী সংবাদ বিশ্বকাপে শান্তদের কাছে যে প্রত্যাশা প্রধান নির্বাচকের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads