ads

রবিবার , ১২ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ১২, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ

শেরপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ওই সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর প্রমুখ।

ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, এনজিও কর্মকর্তা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে একইদিন মা দিবস উপলক্ষে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। ওইসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!