ads

বৃহস্পতিবার , ৯ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হারেই শেষ হলো ভারত সিরিজ

শ্যামলবাংলা ডেস্ক
মে ৯, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ

প্রথম চার ম্যাচের মতো আজও ভারতের মেয়েদের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। সিলেটে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে ২১ রানে জিতেছে ভারত। এই হারের ফলে ধবলধোলাই এড়াতে পারল না স্বাগতিক মেয়েরা।

Shamol Bangla Ads

ভারতের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংস থামে ছয় উইকেটে ১৩৫ রানে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই জয়ের পরিস্থিতি তৈরি করতে পারেনি বাংলাদেশ। ২৬ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। দিলারা ৪ ও সোবহানা ১৩ রান করেন। সুবিধা করতে পারেননি অধিনায়ক নিগার সুলতানাও (৭)। এরপর দ্রুতই ফেরেন রুবাইয়া হায়দার (২০) ও স্বর্ণা আক্তার (১)। ম্যাচ থেকে তখনই ছিটকে যায় বাংলাদেশ। রিতু মনি (৩৭), শরিফা খাতুন (২৮*) ও রাবেয়া খানের (১৪*) তিনটি ইনিংস হারের ব্যবধান কমিয়েছে মাত্র।

এর আগে ভারতকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন স্মৃতি মান্ধানা, দায়ালান হেমালতা, হারমানপ্রিত কৌর ও রিচা ঘোষ। ২৫ রানে ওপেনিং জুটি ভাঙার পর দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিই মূলত ভারতকে এগিয়ে দেয়। সুলতানা খাতুনের বলে ফারিহা তৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে ১৪ রানে আউট হন শেফালি ভার্মা।

Shamol Bangla Ads

এরপর দ্বিতীয় উইকেটে মান্ধানা ও হেমালতার জুটি থেকে ভারত পায় ৩৭ রান।নাহিদা আক্তারের বলে ৩৩ রান করে আউট হন মান্ধানা। অধিনায়ক হারমানপ্রিতকে নিয়ে তৃতীয় উইকেটে ইনিংসের সবচেয়ে বড় ৬০ রানের জুটি গড়েন হেমালতা। ৩০ রানে হারমানপ্রিতকে থামান নাহিদা। খানিক পর রাবেয়া খানের বলে ৩৭ রান করে ফেরেন হেমালতাও। তবে শেষদিকে রিচা ঘোষের ১৭ বলে ৩ চার ও এক ছক্কায় ২৮ রানের ইনিংসে ভারতের স্কোর দেড় শ ছাড়িয়ে যায়।

Need Ads
error: কপি হবে না!