ads

সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে আইপিএলের ৩ জুয়ারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৯, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আইপিএল ক্রিকেটের ৩ জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ২৮ এপ্রিল রবিবার রাতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

ধৃত জুয়ারীরা হলো সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের দরবেশ আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (৩০), মোঃ নদন আলীর ছেলে ফটিক মিয়া (২৬) ও সেকান্দর আলীর ছেলে মোঃ ওসমান গণি (২৮)। সোমবার দুপুরে ওই ৩ জুয়ারীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামে কতিপয় জুয়ারী আইপিএল খেলা নিয়ে জুয়া খেলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আবুল কালাম আজাদের নির্দেশনায় ডিবির এসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামে আইপিএল খেলা নিয়ে চলমান জুয়ার আসরে অভিযান চালায়।

Shamol Bangla Ads

ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা পালিয়ে যাবার সময় জুয়ারী মোঃ রুবেল মিয়া, ফটিক মিয়া ও মো. ওসমান গণিকে আটক করা হয়। ওই ঘটনায় শেরপুর সদর থানায় ধৃত জুয়ারীদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Need Ads
error: কপি হবে না!