ads

শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতানাড়ীতে ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে উঠতি বোরো ধানক্ষেত পাহারা দিতে গিয়ে ওমর আলী ওরফে ওমর মিস্ত্রী নামে (৫৫) এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত ওমর মিস্ত্রী ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, অন্যান্য দিনের মতো ওমর মিস্ত্রী রাতে তার উঠতি বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। রাতে আশপাশে স্থানীয় অনেক কৃষক থাকলেও বৃহস্পতিবার রাতে তিনি একাই পাহাড়ের ভেতরে ধানক্ষেতে অবস্থান করছিলেন। এ অবস্থায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে আকস্মিকভাবে ওমর মিস্ত্রীর উপর আক্রমণ চালায়। এসময় শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে ও পায়ে পিষ্ট করে ওমর মিস্ত্রীর পেটের ভুঁড়ি ও মাথার মগজ বের করে ফেলে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। কিছুক্ষণ পর এলাকাবাসী ওমর মিস্ত্রীকে দেখতে না পেরে ঘটনাস্থলে গেলে তার ছিন্নভিন্ন লাশ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানান, দিনভর চৌকিদার টিলা ও সমেশ্চুড়াসহ আশপাশের পাহাড়ে বন্যহাতির দল বিচরণ করছিল।

Shamol Bangla Ads

এদিকে খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শনে যান।

বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!