ads

বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

খবর টি পড়েছেন : ৭৮৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুমড়ি বাজিতখিলা ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ওই ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন স্থানীয় ইমাম মাওলানা মো. আতাউর রহমান।

Shamol Bangla Ads

নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে ইসতিসকার নামাজের নিয়মকানুন বলে দেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা।

মুসল্লীরা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। ওইসময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।

Shamol Bangla Ads

কয়েকজন মুসল্লী জানান, এই তীব্র গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয় সেজন্য আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার প্রেসক্লাবের কমিটি বিলুপ্তির ঘোষণা স্বতন্ত্র এমপির পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ১১৯ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads