ads

বুধবার , ২৪ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৪, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

‘আসুন সবাই শব্দদূষণ হ্রাসে সচেষ্ট হই’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৪ পালিত হয়েছে। ২৪ এপ্রিল বুধবার জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় মানববন্ধন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সদর হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. এস এম শাফি ওয়াহিদ। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক।

আলোচনা সভায় শব্দ সচেতনতা বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সভায় বক্তারা শব্দ দূষণের বিভিন্ন ক্ষতিকারক দিক, শব্দ দূষণরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

Shamol Bangla Ads

ওইসময় বিভিন্ন সরকারি অফিসের অফিস প্রধানগণ, তাদের প্রতিনিধি, জেলার বাস ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এনজিও, স্কাউটস, রোভার, রেড ক্রিসেন্ট ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বেলা পৌনে ৩ টায় জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় শব্দ দূষণ রোধকল্পে শব্দ দূষণের অন্যতম উৎস অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে শহরের গৌরীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন। মোবাইল কোর্টে ৫ জন ব্যক্তিকে মোট ৫ হাজার ৫শ টাকা জরিমানা করাসহ ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ ও ধ্বংস করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!