চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল
দ্বিতীয় ধাপে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন৷ এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী রয়েছেন। ২১ এপ্রিল রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত অনলাইনে মোট ১৩ জন প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোকছেদুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আছমত আরা আছমা।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন আ’লীগ নেতা শেখ ফরিদ, সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রিপন, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান রাজন, ডিস ব্যবসায়ী বাবুল হোসেন ও শিক্ষক ইসমাইল হোসেন।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি আশুরা বেগম, ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সাধারন সম্পাদক রাজিয়া সুলতানা, আদিবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া ও আরেক আদিবাসী নেত্রী এবং সাবেক জেলা পরিষদ সদস্য নোহেলিকা দিব্রা।
জানা গেছে উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৮৩টি এবং মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৩০৬ জন। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল, ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত আপীলের সুযোগ, আপীল নিস্পত্তি করা হবে ২৭ থেকে ২৯ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ করা হবে ২ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।




