ads

রবিবার , ২১ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে ১৫ জনের মনোনয়নপত্র দাখিল

খবর টি পড়েছেন : ৫৮০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২১ এপ্রিল রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে প্রার্থীরা আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা।

Shamol Bangla Ads

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন বর্তমান চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মাহবুবুল আলম সোহাগ, বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, বিএনপি নেতা মো. মোকশেদুল হক শিবলু ও রাব্বেনুর চৌধুরী।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোশাররফ হোসেন সরকার বাবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, আ.লীগ নেতা বেলায়েত হোসেন আকন্দ, বিএনপি নেতা মো. রেজাউল করিম ও মো. মামুন হোসেন।

Shamol Bangla Ads

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমীন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মো. কহিনুর বেগম, গৌড়দ্বার ইউপি চেয়ারম্যানের সহধর্মিণী আলেয়া পারভীন ও গতবারের পরাজিত প্রার্থী লাকী আক্তার।

দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। আর ভোট গ্রহণ হবে আগামী ২১ মে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা : ঝিনাইগাতীতে পছন্দের চেয়ারম্যান প্রার্থীর… পরবর্তী সংবাদ নকলায় আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads