ads

বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের স্পিন বোলিং কোচ হলেন মুশতাক আহমেদ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী লেগ স্পিনার মুশতাক আহমেদ। জিম্বাবুয়ে সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

Shamol Bangla Ads

বিসিবি এক বার্তায় তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ১ জুন বসবে টি-২০ বিশ্বকাপের আসর। ওই টুর্নামেন্ট পর্যন্ত দলের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন তিনি।

স্পিন বোলিং কোচ হিসেবে বেশ অভিজ্ঞ মুশতাক আহমেদ। তিনি এর আগে ২০০৮-২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে ছিলেন ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত। এছাড়া পাকিস্তান জাতীয় দলের হয়ে ২০২০-২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এই লেগি। দুই বছর পাকিস্তান দলের স্পিন বোলিং পরামর্শকও ছিলেন তিনি।

Shamol Bangla Ads

টাইগারদের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার বিষয়ে বিসিবির বার্তায় মুশতাক আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। আমি দায়িত্ব নিতে ও আমার অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগাভাগি করতে মুখিয়ে আছি। এটি কোচিং করানোর মতো একটি দল এবং বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল মনে করি আমি। অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে দলটির। দায়িত্ব পেয়ে আমি উচ্ছ্বসিত।’

জাতীয় দলের হয়ে ৫৩ বছর বয়সী মুশতাক ৫২ টেস্ট খেলেছেন। তার নামের পাশে ১৮৫টি টেস্ট উইকেট আছে। এছাড়া ১৪৪ ওয়ানডে খেলে ১৬১ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪০৭ উইকেট নিয়েছেন এই স্পিনার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!