ads

রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গাইলেন শন পল ও কেস

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ

আগামী জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন আসরে ২০টি দল অংশ নেবে। যা টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি দলের অংশগ্রহণ। মেগা এই আসরের জন্য তৈরি করা হয়েছে অফিসিয়াল থিম সং। বিশ্বকাপের থিম সং গেয়েছেন দুই সুপারস্টার শন পল ও কেস।

Shamol Bangla Ads

গ্র্যামি পুরস্কার জেতা শন পল এবং সকা সুপারস্টার কেস একত্রে গেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং। গানটি প্রযোজনা করেছে ত্যানো মন্টানো। ভিডিও চিত্রও প্রকাশ করবে আইসিসি। এতে থাকবেন কয়েকজন সুপারস্টার।

শন পল বলেন, ‘ক্রিকেট সব সময়ই আমাদের সংস্কৃতির প্রধান অংশ। তাই, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত। আমি কেসের বড় ভক্ত। ক্যারিবিয়ান কিছু নাচের সঙ্গে তাদের সংস্কৃতির চমৎকার মেলবন্ধন হবে এই গানে। গানটি মানুষের ঐক্য ও ভ্রাতৃত্বের সংযোগ স্থাপনের জন্য আদর্শ হয়ে থাকবে।’

Shamol Bangla Ads

বিশ্বকাপের থিম সংয়ের অংশ হতে পেরে গর্বিত কেস। তিনি বলেন, ‘আমাদের সবার লক্ষ্য বিশ্বকে একত্রিত করা। তাই, ক্রিকেটকে আমরা গানের সুরে সুর বেঁধেছি, যা খুবই শক্তিশালী এক মাধ্যম। শন পল এবং ত্যানো অসাধারণ সৃষ্টি করেছেন। আশা করছি, বিশ্বব্যাপী সবাই এই গানটি গাইবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের সকলের মুখে এই গানটি শোনার জন্য আমার তর সইছে না।’

আইসিসির বিপণন ও যোগাযোগ বিভাগের জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেন, ‘আমরা বিশ্বের দুই অন্যতম সুপারস্টার শন পল ও কেসকে পেয়ে আনন্দিত। আমরা বিশ্বাস করি, ক্রিকেট উৎসবের সঙ্গে গানের যুগলবন্দি রয়েছে। এবারও সমর্থকরা এমন একটি গান আশা করতে পারেন, যা ক্যারিবিয়ান পরিচয়কে প্রতিফলিত করবে।’

Need Ads
error: কপি হবে না!