ads

শুক্রবার , ১২ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জরিমানা থেকে বেঁচে গেলেন নেইমার

খবর টি পড়েছেন : ২৬৪
জরিমানা থেকে বেঁচে গেলেন নেইমার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাত বছর আগে রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে নিজের পছন্দমতো রাজকীয় এক বাড়ি তৈরি করতে শুরু করেছেন নেইমার। নাম যার নেইমার ম্যানসন। কিন্তু এই বাড়ি বানাতে গিয়ে ভালোই বিপাকে পড়েছিলেন তিনি। ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে জায়গা কিনেন নেইমার। সমুদ্র সৈকতের সামনে বিলাসবহুল এই বাড়ি নির্মাণ করতে গিয়ে একাধিক পরিবেশ আইন লংঘন করেছেন নেইমার।

Shamol Bangla Ads

সেখানে কৃত্রিম লেক ও সৈকত তৈরি করছেন তিনি। কিন্তু তা পরিবেশ আইনের পরিপন্থী বলে জানায় মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়। কেননা লেকটি স্বচ্ছ পানি প্রবাহে বাধা সৃষ্টি করবে। তাই ৩.৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল এই ব্রাজিলিয়ান ফুটবলারকে।

তবে সেই জরিমানা মওকুফ করেছেন ব্রাজিলের একটি আদালত। গত সোমবার এই আদেশ জারি করেন বিচারক আদ্রিয়ানা রামোস দে মেলো। বুধবার তা হাতে পায় বার্তা সংস্থা এএফপি। আদ্রিয়ানা জানান, প্রকল্পটির জন্য বিশেষভাবে পরিবেশ বিষয়ক লাইসেন্সের প্রয়োজন নেই।

Shamol Bangla Ads

বিলাসবহুল বাড়িটি ২০১৬ সালে কিনে নেন নেইমার। আড়াই একর জায়গা জুড়ে বাড়িটিতে হেলিপ্যাড, স্পা, জিমসসহ আরও অনেক কিছুই আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লাল কার্ড দেখলেন রোনালদো, সেমি থেকে বিদায় আল… পরবর্তী সংবাদ নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads