ads

বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ভর্তুকি মূল্যে ৮ পণ্য বিক্রি করছে চেম্বার অব কমার্স

সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদকে সামনে রেখে ময়মনসিংহ নগরীতে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় করা হয়েছে। ৩ এপ্রিল বুধবার সকালে নগরীর পন্ডিতবাড়ি এলাকায় কালি শঙ্কর গুহ রোডে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আমিনুল হক শামীম এর ব্যক্তিগত উদ্যোগে উপস্থিত ক্রেতাদের মাঝে ভর্তুকি দিয়ে বাজার অপেক্ষা কম মূল্যে ৮টি পণ্য ৮শ’ টাকা প্যাকেজ দরে বিক্রি করা হয়।

Shamol Bangla Ads

প্যাকেজের পণ্যসমূহের মাঝে ৩ কেজি পোলাও চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম গুড়াদুধ, ২শ’ গ্রাম চিকন সেমাই, ১৫০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫ প্রকার গরম মসলা এবং ১পিছ বাজারের ব্যাগ ছিল। এই দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্টির কথা জানান স্থানীয় ক্রেতারা।

এ ধরনের উদ্যোগ সম্পর্কে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর সভাপতি আমিনুল হক শামীম বলেন, জনসাধারণের ঈদ আনন্দকে সহজলভ্য করতে নিজের দায়বদ্ধতা থেকে ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। যেন সাধারণ মানুষ নিজের পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।

Shamol Bangla Ads

গতকালের এই কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, চেম্বার অব কমার্স এর সিনিয়র সহসভাপতি শঙ্কর সাহা, ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য নিয়ামুল কবির সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!