ads

বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্রিশালে বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৩

ময়মনসিংহের ত্রিশালে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকার সাইফুল কমিশনারের বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন, উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের এনামূল হকের মেয়ে রুবাইয়া তাসনিম (২) বগুড়া জেলার বাসিন্দা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদী (২৫) ও শরিফুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তি ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না পরিবহনের একটি বাস ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে আবারও ঢাকায় ফেরার জন্য ত্রিশালে সব যাত্রী নামিয়ে দেয়। পরে বাসটি পৌর শহরের দরিরামপুর এলাকার সাইফুল কমিশনারের বাসার সামনে দিয়ে বাসটি ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ হতে ত্রিশালগামী যাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রুবাইয়া তাসনিম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদী ও শরিফুল ইসলাম (৩৩) নামে আরও দুজনের মৃত্যু হয়।

Shamol Bangla Ads

ত্রিশাল থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া জানান, শিশু রুবাইয়া তাসনিমের মরদেহ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সালমান আজাদী ও শরিফুলের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজে রাখা আছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হলেও বাস চালক পালিয়ে গেছেন।

Need Ads
error: কপি হবে না!