ads

মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

খবর টি পড়েছেন : ৬৭৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

Shamol Bangla Ads

পরে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

পরে একে একে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ পুষ্পার্ঘ অর্পণ করে।

Shamol Bangla Ads

এছাড়া জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর পৌরসভা, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, তাতীলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।

পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিচার বিভাগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন পরবর্তী সংবাদ শেরপুরে স্বাধীনতা দিবসে আলোচনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা-পুরস্কার বিতরণী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads