ads

মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালন

স্টাফ রিপোর্টার
মার্চ ২৬, ২০২৪ ৭:২১ পূর্বাহ্ণ

শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার ভোরে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।

Shamol Bangla Ads

পরে তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে দলীয় কার্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

Shamol Bangla Ads

ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, জেলা স্বাচিপ সভাপতি ডা. এমএ বারেক তোতা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডা. আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!