ads

মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হামদর্দের বিনামূল্যে চিকিৎসাসেবা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মার্চ ২৬, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দরিদ্র, অসহায় রোগী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ। ২৬ মার্চ মঙ্গলবার সকালে নকলা পৌরশহরের শহীদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ওই চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কাজের উদ্বোধন করেন নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাহবুবুল আলম সোহাগ এবং প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ।

অনুষ্ঠানে প্রায় অর্ধশত দরিদ্র, অসহায় রোগী ও শিশুদেন মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সিনিয়র সাংবাদিক শফিউল আলম লাভলু, হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র নকলা শাখার ব্যবস্থাপক রুহুল আমিন, চিকিৎসক হাকিম সানজিদা ইয়াসমিন, বিক্রয় প্রতানধি মো. সোলায়মান ও অফিস সহায়ক রমজান আলীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads