ads

সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদক বিক্রেতা-সেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মার্চ ১৮, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

শেরপুরে স্থানীয় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সোমবার দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের আমতলী চৌরাস্তা মোড়ে এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন বলাইয়েরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফরোজ আলী, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দুলাল উদ্দিন পীর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী ও আমতলী চৌরাস্তা মোড় এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী মো. চাঁন মিয়া, মো. রফিকুল ইসলাম, জঙ্গলদী গ্রামের মো. আবুল কাশেম, মো. মনছুর মিয়া, মো. নবিবুল মিয়া, মো. মোশারফ, মো. রুবেল মিয়া, মো. মামুন মিয়া, মো. লাল চাঁন মিয়া, মো. আব্দুল লতিফসহ বেশকিছু সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা এ এলাকায় হেরোইন, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক দীর্ঘদিন ধরে অবাধে বিক্রয় করে আসছে। বিভিন্ন এলাকা থেকেও মাদকসেবীরা এসে মাদক কিনে নিয়ে যান। মাদক ব্যবসায়ী ও সেবীদের পদচারণায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। সেইসাথে এলাকার কৃষক পরিবারের স্কুল, কলেজপড়ুয়া সন্তানদের নিয়ে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন। তাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে দ্রুত গ্রেফতার ও তাদের বিচারের মুখোমুখি করার দাবিতে প্রশাসন বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

Shamol Bangla Ads

মানববন্ধন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওইসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!