ads

রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মার্চ ১৭, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৭ মার্চ রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন দিলদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: আবুল হাসেম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ছামেদুল হক,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, সহকারী শিক্ষক মো. রুস্তম আলী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব শাহজাহান বাবলু প্রমুখ।

বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!