ads

শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কনস্টেবল পদে নিয়োগ লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২,৪৭৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই লিখিত পরীক্ষায় শেরপুরের নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

Shamol Bangla Ads

ওইসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি পুলিশ সুপার (টেলিকম) মোঃ শাহরিয়ার আলী, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) তাপস রঞ্জন ঘোষ, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

একইসাথে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলামসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আগামী ২৩ মার্চ সকাল ৯ টায় লিখিত পরীক্ষা’র ফলাফল জেলা পুলিশ লাইন্সে মাঠে প্রকাশ করা হবে। সেইসাথে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আদিবাসীদের জীবনমান উন্নয়নে আইইডি’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে শিশুদের আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads