ads

বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোকছেদুর রহমান হিমুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
মার্চ ১৪, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা মো. মোকছেদুর রহমান হিমু (৭০) আর নেই (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি ১৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের খরমপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

Shamol Bangla Ads

তিনি কয়েকমাস যাবত ক্যান্সার ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলার ক্রীড়াঙ্গনসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, মুক্তিযুদ্ধকালে শেরপুর থেকে প্রথম যে ৮ জন যুবক সামরিক প্রশিক্ষণের জন্য ঝিনাইগাতীর পাতার ক্যাম্পে গিয়েছিলেন মোকছেদুর রহমান হিমু ছিলেন তাদেরই একজন। সম্মুখ সমরের দুর্ধর্ষ একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিঁনি বিভিন্ন অপারেশনে অংশ নিয়ে সুনাম অর্জন করেছিলেন। মুক্তিযুদ্ধ থেকে ফেরার পর দেশ গঠনে ঝাপিয়ে পড়েন এবং অডিটর পদে সরকারি চাকরিতে যোগদান করে চাকুরীজীবন শেষে অবসর যাপন করছিলেন।

Shamol Bangla Ads

বীর মুক্তিযোদ্ধা মো. মোকছেদুর রহমান হিমু শেরপুরের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ছিলেন। দীর্ঘদিন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটিরও সহ-সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ছিলেন। তিনি ক্রীড়া সংগঠক ফোরামের নির্বাহী কমিটিতে ছিলেন।

এদিকে আগামীকাল শুক্রবার তার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

Need Ads
error: কপি হবে না!