ads

সোমবার , ১১ মার্চ ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ১১, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

Shamol Bangla Ads

জেলা ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, প্যানেল মেয়র মো. কামাল হোসেন প্রমুখ।

সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দের সাথে বিস্তর আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!