শেরপুরের নকলায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নকলা থানা চত্বরে ওই সভা হয়। নকলা থানা পুলিশ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. খোরশেদ আলম।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বাস, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আওয়ামী লীগ নেতা বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ।
শুভেচ্ছা বক্তব্য দেন নকলার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম, উপজেলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম, উপজেলা সিএনজি, অটোরিকসা ও ভ্যানচালক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা শাহ মো. ফুয়াদ হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শ্রমিক নেতা জরিপ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নকলা থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ।

সভায় পুলিশ সদস্য, পরিবহন মালিক, চালক, শ্রমিক ও শ্রমিক নেতা এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




