ads

বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চরাঞ্চলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ৭৪৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল পয়েস্তিরচর গ্রামে মর্মান্তিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ দুজন মারা যাওয়ার ঘটনায় ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুরের পুলিশ সুপার। ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে তাৎক্ষণিক সহায়তা হিসেবে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএমের পক্ষ থেকে ৫ বান্ডিল টিন তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। ওইসময় তিনি পুলিশ সুপারের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Shamol Bangla Ads

সহায়তা বিতরণকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিচর গ্রামের মো. আমান উল্লাহ মন্টুর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম ও তার ৭ বছর বয়সী নাতি শরীফ নিহত হন। সেইসঙ্গে দুটি ঘর ভস্মিভুত ও চারটি গরু আগুনে পুড়ে মারা যায়।

Shamol Bangla Ads

পরবর্তীতে ভোরবেলা শেরপুর সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফের নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক মনির পরবর্তী সংবাদ শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads