ads

মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আগুনে পুড়ে দাদি-নাতির মৃত্যু

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ

বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই, ৪টি গরুর মৃত্যু

শেরপুরে আগুনে পুড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়াস্তিরচর গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে গেছে। এ সময় চারটি গরুও আগুনে পুড়ে মরে গেছে। মৃতরা হচ্ছেন পয়াস্তিরচর গ্রামের মো. আমানউল্লাহ মন্টুর স্ত্রী, সাবেক সংরক্ষিত ইউপি সদস্য ফিরোজা বেগম (৬০) এবং মো. হাবিবুর রহমানের ছেলে মো. শরীফ (৭)। শরীফ মৃত ফিরোজা বেগমের নাতি। এদিকে আগুনে প্রায় ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার পয়াস্তিরচর গ্রামের কৃষক মো. আমান উল্লাহর গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘর ও বসতঘর ভস্মিভূত হয়। ওইসময় ফিরোজা বেগম গোয়ালে থাকা গরুগুলোকে আগুন থেকে রক্ষার জন্য গোয়ালঘরে গেলে মারাত্মকভাবে দগ্ধ হন। আর বসতঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যায় শিশু শরীফ।

খবর পেয়ে শেরপুর জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফিরোজা বেগম মারা যান।

Shamol Bangla Ads

শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেটি তদন্তের পর জানা যাবে।

কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বলেন, পয়াস্তিরচর গ্রামে আগুনে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, মৃতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!